ট্রেন্সহিউম্যান যাত্রী
আমিই সেই ট্রেন্সহিউম্যান একাকী যাত্রী
দূরদূরান্ত থেকে এসেছি নিরাপদ আশ্রয় স্থলে।
আমার চোখ সমুদ্রে প্রতিফলিত হয়,
কান পেতে শুনেছি সমুদ্রের শান্ত আহ্বান, শব্দ করেনি অগভীর ঢেউ!
তোমার বাহুতে বেজে উঠেছিলো আকাঙ্খার সাইরেন।
তোমার কল্পনার কথা বলেছিলে, খুঁজেছো
উষ্ণ ঠোঁট, নামের আদর মোহমুগ্ধ রাতে
তরঙ্গের ধ্বনি আবেগের অন্ধকার ভেদ
করে, তারাগুলো আশ্চর্য উৎসবরত ছিলো।
আমার হাত ছুঁয়েছিলে,
যেন প্রাচীন এক রাত্রির ভেতর পূর্ণ করবে জীবনের না পাবার প্রতিটি ইচ্ছে।
হ্যাঁ আমি সেই যাত্রী, রূপালি তরঙ্গে নৃত্যরত
তোমার স্পর্শে শিহরিত হই, এও এক জীবনের কসমিক প্রেম “!
আমি সেই এক বিশেষ যাত্রী তোমার উষ্ণ
হৃদয়ে আবহামান এক মহাজাগতিক ধূলোয় ঘেরা ছিলাম।
আজ তোমার প্রয়োজন ধ্রুবক আবেগ
হয়ে উঠেছে ,জাগ্রত এই জীবন বাস্তবতায়
আর একটি বার স্বপ্নের আলিঙ্গনে আপ্লুত হয়ে বাঁচার।
জলছবি/মেজবাহ মুকুল

