ট্রেন্সহিউম্যান যাত্রী


ট্রেন্সহিউম্যান যাত্রী

‎‎আমিই সেই ট্রেন্সহিউম্যান একাকী  যাত্রী
‎দূরদূরান্ত থেকে এসেছি নিরাপদ আশ্রয় স্থলে।
‎আমার চোখ সমুদ্রে প্রতিফলিত হয়,
কান পেতে শুনেছি সমুদ্রের শান্ত আহ্বান, শব্দ করেনি অগভীর ঢেউ!
‎তোমার বাহুতে বেজে উঠেছিলো আকাঙ্খার সাইরেন।
‎তোমার কল্পনার কথা বলেছিলে, খুঁজেছো
‎উষ্ণ ঠোঁট, নামের আদর মোহমুগ্ধ রাতে
‎তরঙ্গের ধ্বনি আবেগের অন্ধকার ভেদ
‎করে, তারাগুলো আশ্চর্য উৎসবরত ছিলো।
‎আমার হাত ছুঁয়েছিলে,
যেন প্রাচীন এক রাত্রির ভেতর পূর্ণ করবে জীবনের না পাবার প্রতিটি ইচ্ছে।
‎হ্যাঁ আমি সেই যাত্রী, রূপালি তরঙ্গে নৃত্যরত
‎তোমার স্পর্শে শিহরিত হই, এও এক জীবনের কসমিক প্রেম “!
‎আমি সেই এক বিশেষ যাত্রী তোমার উষ্ণ
‎হৃদয়ে আবহামান এক মহাজাগতিক ধূলোয় ঘেরা ছিলাম।
‎আজ তোমার প্রয়োজন ধ্রুবক আবেগ
‎হয়ে উঠেছে ,জাগ্রত এই জীবন বাস্তবতায়
‎আর একটি বার স্বপ্নের আলিঙ্গনে আপ্লুত হয়ে বাঁচার।

জলছবি/মেজবাহ মুকুল