রয়েল পাবলিকেশন্স-এর বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন লেখক ও দুজন প্রচ্ছদ শিল্পীসহ ১৮ জনকে সম্মাননা পদক ও সনদ দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন)বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিষ্ঠানটি সেরা পাণ্ডুলিপি পুরস্কার ও প্রচ্ছদ শিল্পে অবদান রাখায় এ সম্মাননা দেওয়া দেন।
প্রকাশক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জলছবি সম্পাদক ও বিশিষ্ট শিশু-সাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশন সভাপতি ড. এম. এ. সোবহান।
অনুষ্ঠানে রয়েল সাহিত্য অ্যাওয়ার্ড অর্জন করেন . ডা. অরূপরতন চৌধুরী, জামশেদ ওয়াজেদ ও খান আখতার হোসেন।
এছাড়াও গ্রন্থ বিচারে সাহিত্য সম্মাননা ২০২৬ প্রাপ্তরা হলেন- ছোটগল্পে ডা. সাবরিনা হুসেন মিষ্টি, এস. আফরোজ, হোসাইন মোহাম্মদ ইমরান, সিফাত নুসরাত (থ্রিলার), উম্মে কুলসুম ঝুমু, আলি ইসলাম মুমেন (উপন্যাস), জসিম গাজী, শেখ নুরুজ্জামান রনি, মো. মুজাহিদুল ইসলাম (কবিতা), মো. আল আমীন, সাইয়্যেদ শাহ্ নূরে আরিফ, তৌয়েবুর রহমান, জেবি জাহাঙ্গীর হোসেন, শেখ শাদ, অনিক কুমার সরকার, এম. রাজু, ঋদ্ধি মালিনী, রোকেয়া বেগম, ফারহান শিব্বির (প্রচ্ছদ শিল্পী) ও ফাইজা ইসলাম।
অনুষ্ঠানে সাহিত্য আলোচনা করেন কথা সাহিত্যিক মনজু খন্দকার, মেঠো কবি মফিদুল ইসলাম, কথাশিল্পী নুর উদ্দিন শেখ, কথা সাহিত্যিক শামীম আহমেদ সৃজন, কবি কবির হুমায়ুন, কবি সেলিনা আহাম্মেদ ডোডন, কবি আবু তালেব প্রমুখ।

