‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন


কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ই জুলাই) বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ লেখক পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। অনুষ্ঠানটি উদ্বোধন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন বালাদেশ লেখক পরিষদের সভাপতি, বহুমাত্রিক লেখক ও কবি সৈয়দ মাজহারুল পারভেজ।

http://আরও পড়ুন : http://www.jalchhobi.com/2026/07/01/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের কবি ও গবেষক মতিন বৈরাগী।

‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের ওপর কবিতাপাঠ ও বক্তব্য রাখেন- কবি আমিনুল ইসলাম, কবি এবিএম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, কবি সাহানা পারভীন লাভলী, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি জামসেদ ওয়াজেদ, কবি মনিরুজ্জামান পলাশ, অধ্যক্ষ মো. আলী চৌধুরী, সাংবাদিক ও লেখক হোসাইন সাজ্জাদ, কবি সালাহউদ্দিন খোকা, প্রকাশক আবুল খায়ের, কবি শাহীন সুলতান, কবি আম্বীয়, কবি ফারুক হোসেন, কবি আহসান উল্লাহ, কবি ফয়সাল আহমেদ, কবি কবীর হুমায়ুন, কবি মির্জা আনোয়ার পারভেজ, কবি গোলাম কুদ্দুস চঞ্চল, কবি আফরোজা নীলা, কবি হিমেল ইসহাক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের অর্থ সম্পাদক কবি ক্যামেলিয়া আহমেদ ।

জলছবি/মেজবাহ মুকুল