জিয়া বাংলাদেশ


জলছবি শহীদ জিয়া সংখ্যা

জিয়া বাংলাদেশ

স্বাধীনতা যদি মাথার উপরে সোনার সূর্য হয়,
তাহলে তো তার বাণীর কন্ঠ জিয়াই সুনিশ্চয়।
স্বাধীনতা যদি তিতুমীর হয়, ঈশা খার তরবারি,
তাহলে তো তার আসল ঠিকানা আমাদের বাগবাড়ি।

স্বাধীনতা যদি রক্তের নদী, তুমুল তুফান সাগর,
তাহলে তো তার বীজতলাগুলো মানুষের অন্তর।
সেই অন্তরে যার অধিবাস অক্ষয় অব্যয়-
তিনি তো রে ভাই শহীদ জিয়া ছাড়া আর কেউ নয়।

জিয়ার জন্য মুক্তির গান পদ্মা মেঘনাকুলে,
জিয়ার জন্য যমুনার চর ভরে আছে ফুলে ফুলে।

তেরশ নদীর কূলে উপকূলে,
সহস্রাব্দের সব ফলে মূলে
সুরভিত যার প্রাণ,
সেই তো প্রথম
ফেলেছে কদম
জিয়াউর রহমান।

শহীদ জিয়া শহীদ জিয়া জিয়াউর রহমান-
জিয়া মানে দেশ এ বাংলাদেশ এক দেহ এক প্রাণ।

জলছবি/মেজবাহ মুকুল