আমি জিয়া বলছি


জলছবি শহীদ জিয়া সংখ্যা

আমি জিয়া বলছি

এখনো শুনতে পাই দীপ্তকণ্ঠ অমোঘ ঘোষণা
সেদিন ইথারে ভেসে বাঙালিকে উজ্জীবিত করে
মুক্তির ব্যাকুল নেশা জেগে ওঠে প্রতি ঘরে ঘরে
জেগে ওঠে সাত কোটি স্ফুলিঙ্গের মতো অগ্নিকণা।
তারপর শুরু হলো হানাদার বাহিনীর সাথে
গেরিলা যুদ্ধের দ্বারা রুখে দেয়া অগ্রবর্তী সেনা
রক্তের সাগর সেচে স্বাধীনতা হলো তবে কেনা
একাত্তরে বিজয়ের নতুন পতাকা উড়ে হাতে।

তুমি ছিলে রণাঙ্গনে অন্যতম সেনাপতি বীর
তোমার সাহসী গাঁথা, রাষ্ট্রনায়কের ইতিহাস
কিভাবে ভুলব বলো, প্রেরণার উঁচু করি শির
প্রগতির চিহ্ন আঁকি আগামীতে রাখি অভিলাষ।

তুমি আছো অমলিন- সোনালি ধানের শীষে শীষে
আজো শুনি সে-ই কণ্ঠ আকাশে-বাতাসে রয় মিশে।

জলছবি/মেজবাহা মুকুল