যশোর ইনস্টিটিউট সদস্য: সংবর্ধনা পেলেন লেখক শাহনাজ পারভীন


যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন যশোর ইনস্টিটিউট-এর সদস্য নির্বাচিত হওয়ায় দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগঠনটির পক্ষ থেকে নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

দ্যোতনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি আর কে ঘোষের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মো. শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক কবি মঞ্জুয়ারা সোনালি, কৃষ্টিবন্ধন যশোরের সম্পাদক কবি এম এ কাসেম অমিয়, কবি এম এন এস তুর্কী ও কবি বকুল হক।

এ সময় ড. শাহনাজ পারভীনকে নিয়ে আলোচনা করেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোরের নাট্যশিল্পী জনাব ইলিয়াস হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের কবি ও গীতিকার আবুল হোসেন তুহিন, কবি সীমান্ত বসু, কবি রাবেয়া খানম প্রমুখ।

পরে সংগঠনের পক্ষ থেকে কবি সাহিত্যিকগণ ড. শাহনাজ পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানান একই সময় মিষ্টি মুখ ও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. শাহনাজ পারভীন সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রসঙ্গত, বেসরকারিভাবে পরিচালিতি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিকে তৎকালীন বাংলাদেশের প্রথম গ্রন্থাগার। গবেষক ড. মোফাখখার হোসেনের মতে এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। সেই হিসাবে লাইব্রেরিটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রথম গণগ্রন্থাগার বলে অধিক পরিচিত।

জলছবি/মেজবাহ মুকুল