যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘দ্যোতনা সাহিত্য পরিষদ’র কার্যালয়ে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এসময় ছড়া সাহিত্যের ছোট কাগজ ‘ছড়াঘর’-এর মোড়ক উন্মোচন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) যশোর পশ্চিম বারান্দী রোডস্থ দ্যোতনা সাহিত্য পরিষদের নিজ কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কবি কাসেদুজ্জামান সেলিম।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মুক্তিযোদ্ধা আহাদ আলী, এড জি এম মুছা, কবি বাবলু মাহমুদ ও সাংবাদিক দেওয়ান মোর্শদ আলম।
পরে কবিতা পাঠ, স্মৃতি কথা ও আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম, কবি মঞ্জুয়ারা সোনালী, বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সম্পাদক গাজী শহিদুল ইসলাম, কবি মজিবুর রহমান, কবি সুরাইয়া শরীফ, ভদ্রাবতী বিশ্বাস, রেবেকা টপি, রাবেয়া খানম, মামুন আজাদ, বাগবুল মাহবুব, রকি মাহমুদ, আবু রায়হান, এম এ কাসেম অমিয়, নার্গিস খন্দকার, মনিরুজ্জামান, বকুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে আগত কবিদের বৈশাখী আয়োজনে খাবার পরিবেশন করা হয়।
জলছবি/মেজবাহ মুকুল

