টিএস‌সিতে জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের কবিতাপাঠ ও আলোচনা


ঢাকা বিশ্ববিদ‌্যাল‌য়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএস‌সি)তে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের নিয়মিত আয়োজন ৬১তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান। গতকাল সন্ধ্যা থেকে টিএসসি প্রাঙ্গণ কবিদের আনাগোনায় মুখোর হয়ে ওঠে।

সরেজমিন দেখা যায়, টিএসসির দ্বীতিয় তলায় একপাশে চলছে আগামী ১ ও ২ ফেব্রুয়া‌রি দুই দিনব‌্যাপী অনু‌ষ্ঠেয় ‘জাতীয় ক‌বিতা উৎসব-২০২৬’ উদ্‌যাপ‌নের রেজিস্ট্রেশন। আর পাশের হলে চলছে কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান

জানা যায়, ঢাকাসহ দে‌শি-‌বি‌দে‌শি ক‌বি‌দের ক‌বিতা উৎস‌বে অংশগ্রহণের ল‌ক্ষ্যে নিবন্ধন করার জ‌ন্য দপ্তর‌টি প্রতিদিন বেলা তিনটা থে‌কে রাত আটটা পর্যন্ত খোলা থাক‌বে। এবার জাতীয় ক‌বিতা উৎস‌বের স্লোগান নির্ধারণ করা হ‌য়ে‌ছে, ‘সংস্কৃ‌তি-‌বি‌রোধী আস্ফালন রু‌খে দি‌বে ক‌বিতা’।

কবি শিমুল পারভিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

মোহন রায়হান বলেন, উপস্থিত কবি বন্ধুগণ আপনারা যেসব সাহিত্য সংগঠনের সাথে, বিভিন্ন আড্ডার সাথে জড়িত আছেন- সারাদেশে আপনাদের বন্ধু-স্বজনের কাছে কবিতা উৎসবের খবরটা পৌঁছে দেবেন। দেশের বিভিন্ন জেলায় আমাদের জেলা কমিটি রয়েছে। যেসব জেলায় হয়নি সেসব জেলায় নতুন করে কমিটি গঠন করা হবে। এর তিনি তার স্বরচিত কবিতা পাঠ করেন।

কবিতাপাঠ ও আলোচনা করেন, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি জামসেদ ওয়াজেদ, কবি কামরুজ্জামান স্বপন, কবি ইউসুফ রেজা, কবি গোলাম শফিক, জামিল জাহাঙ্গির প্রমুখ।

অনুষ্ঠানে আরও কবিতাপাঠ করেন, কবি টিমুনী খান, কবি রলি আক্তার, কবি প্রভাতী চক্রবর্তী, কবি হেনা খান,  কবি মতিউর রহমান মানু, কবি শাহিনা আফরোজ,  কবি নীপা চৌধুরী,  কবি  নাহিদ হাসান,  কবি মুরাদ দারবিশ,  কবি শিশির বিন্দু, কবি ইমরান হোসাইন, কবি জয়নুল আবেদিন জয়, কবি বাপ্পি সাহা, কবি শাহীন চৌধুরী, কবি কামরুল্পমান কায়েম, কবি রোকন জহুর, কবি নিথর মাহবুব, কবি আশরাফুল আলম, কবি তাওহীদ জনি, কবি আতিক বিন আলী, কবি কালাম ফেরারি, কবি রীনা পন্ডিত, কবি কৌমুদী নার্গিস, কবি আবু হায়দার, কবি রবিউল আলম রবি সরকার, কবি আব্দুল গনি ভূঁইরা, কবি জসিম আল আসাদ, কবি চৌধুরী মোহাম্মদ মনির উদ্দিন, কবি এস.এম জাফর রমোন, কবি আফিয়া রুবি, কবি মো. মোয়াজ্জেম হোসেন, কবি অভিলাস দাস, কবি সোহেল রহমান, কবি মেজবাহ মুকুল, কবি চঞ্চল আক্তার, কবি টোটন চন্দ্র দাস, কবি আতিকুজ্জামান খান, কবি দীপান্ত রহমান ও কবি আতিকুল ইসলাম।