মাইকেল মধুসূদন দত্ত সনেট সম্মাননা পেলেন কবি জামসেদ ওয়াজেদসহ ২ কবি


মাইকেল মধুসূদন দত্ত সনেট সম্মাননা (২০২৫-২৬) পেলেন ৩ কবি। শুক্রবার ১২ ডিসেম্বর যশোর সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্ত তিন সনেটিয়ারকে মধুসূদন সনেট সম্মাননা দেয়া হয়।

মধুসূদন সনেট সম্মাননাপ্রাপ্ত কবি-সম্পাদকত্রয় হলেন কবি ও সম্পাদক সালেম সুলেরী, কবি ও সম্পাদক ফেরদৌস সালাম এবং কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ।

লেখক-অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পল্লীকবিপুত্র খুরশীদ আনোয়ার জসীমউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন অমরাবতী সাহিত্য পত্রিকা সম্পাদক মতিন বাঙালি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইকেল গবেষক খোন্দকার খসরু পারভেজ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক বিদ্যুৎ খোশনবীশ ও বাংলাদেশ রাইটার্স ইউনিয়নের সদস্য কবি হাসনাইন সাজ্জাদী।