জলছবি শহীদ জিয়া সংখ্যা
মুক্তির ঘোষক জিয়া
মুক্তির ডাক দিয়েছো তুমি সমরের ময়দানে,
ভীতিহীন বুকে লড়েছো তুমি স্বদেশের কল্যাণে।
হানাদার সেনারা কেঁপেছিল সেদিন তোমার ‘উই রিভোল্ট’ হুঙ্কারে,
স্বাধীনতার অমর ঘোষক তুমি বিজয় ছিনিয়ে তবেই ফিরেছিলে ঘরে।
জাতীয়তাবাদের পরিচায়ক তুমি ইতিহাসের পাতায়,
তাইতো এদেশের মানুষের হৃদয়ে তুমি অক্ষয়।
তুমিই গণতন্ত্রের মুক্তিকামী অভিলাষী,
তোমার আদর্শের ছোঁয়াতেই বদলে যাবে দেশবাসী।
নতুন দিনের সোনালী কাব্যে
তোমার নাম লেখা,
তাইতো তুমি ১৯ দফায় এনেছিলে সেদিন নব জাগরণের দিশা।
ফারাক্কার ছোবলে যখন দেশ মরুময়,
খাল কেটে তখন এনেছিলে মাঠে জল, ফলেছিল সোনাফসল।
ক্ষুধার আঁধার দূর করে তুমি তলাহীন দেশকে ফিরিয়েছিলে উন্নয়নের উপমায়,
কোটি অশান্ত হিয়ায় আজও তুমি চির-প্রশান্তির অক্ষয় মহিমায়।
তোমার দেখানো বাংলাদেশি জাতীয়তাবাদেই বিজয়ী হয় ৩৬ জুলাইয়ে গণ-অভ্যুত্থান,
তাইতো এ প্রজন্ম স্লোগানে স্লোগানে দাবী জানিয়ে যায়—
তোমার স্বপ্নের আধিপত্যহীন বাংলাদেশের বিনির্মাণ।
যতদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় পাখিরা গেয়ে যাবে গান,
তুমিও রবে মানুষের হৃদয়ে চির অম্লান।
জলছবি/মেজবাহ মুকুল

