জিয়া দেশের বাতিঘর


জলছবি শহীদ জিয়া সংখ্যা

জিয়া দেশের বাতিঘর 

এ আকাশে উড়িতেছে চিরন্জ্ঞীব ন্যায়ের পতাকা
দেশপ্রেমে উজ্জীবিত মানুষের অতি প্রিয়জন
চট্টলায় যুদ্ধ শুরু রৌমারীতেও ছিলো পদার্পণ
পদানত করে মত্যু মানচিত্র বুকে ছিল আঁকা

স্বাধীনতা ঘোষণায় বিশ্বব্যাপী তুলে আলোড়ন
গড়েছেন জেড ফোর্স মানেননি কোনো পরাজয়
মুক্তিযুদ্ধে বিভিষিকা সাহসিকা নক্ষত্র নিশ্চয়
যুদ্ধ শেষে দেশ গড়ে কেড়েছেন মানুষের মন।

গিয়েছেন গ্রামে গ্রামে কেটেছেন শত শত খাল
ভরেছে ধানের গোলা সুখময় জাতীয় জীবন
হঠাৎই হায়েনারা কেড়ে নিলো আদরের ধন
শুধুই সে দেহমত্যু হৃদয়ে সে বেঁচে দীর্ঘকাল।

অমর তোমার নাম এদেশের বাতিঘর তুমি
রাখবই সার্বভৌম পদানত হবে না এ ভূমি…

জলছবি/মেজবাহ মুকুল