জিয়াউর রহমান


জলছবি শহীদ জিয়া সংখ্যা

জিয়াউর রহমান

স্বাধীনতার ঘোষক জিয়া
রণাঙ্গনের যুদ্ধে
দেশের জন্য লড়াই করে
পাকিদের বিরুদ্ধে।

যুদ্ধ শেষে ফিরে আসে
মুখে জয়ের হাসি
সেই কাহিনী ইতিহাসে
স্বপ্ন রাশি রাশি।

ইতিহাসের বাঁক ঘুরে যায়
তাঁর-ই পরশ লেগে
অগ্রগতির উনিশ দফায়
দেশটা উঠে জেগে।

খাল খননের কর্মসূচি
উৎপাদনের খেয়াল
খাদ্যে আসে সাফল্য তার
ভেঙে সকল দেয়াল।

ভোরের দোয়েল গাইতে থাকে
আনন্দের সেই গান
অস্থিরতায় স্বস্তিদায়ক
জিয়াউর রহমান।

জলছবি/মেজবাহ মুকুল