প্রকল্পের জ্যাঠা খননে ঠকায়
সনেট প্রকল্পের জ্যাঠা খননে ঠকায় নদীর কল্লোল রুদ্র রূপ নিয়ে ছুটে উজানে কুমির হয়ে শেয়ালের খোঁজে কখনো চেঙ্গিস নখ ব্যর্থতায় খুঁটে ইলিশ ডাঙার কষ্ট হাড়ে হাড়ে বোঝে। পলল ভাগাতে নদী প্রাণান্ত চেষ্টায় শাবল বাগিয়ে দৌড়ে গুঁড়িয়ে কিনার থানার দারোগা দোষ চাপায় কেষ্টায় প্যাঁচার উল্লাসে ভাঙে ধর্মের মিনার। তবুও অনেক নদী হচ্ছে বুড়িগঙ্গা দেশের কানুন বাঁধা লোভিদের জিভে টক-শো কেবল আড্ডা লেগে থাকা মঙ্গা বেরোয় বানানো শব্দ সংবাদের নিবে। প্রকৃতি বিরূপ আজ নদীরা কঁকায় প্রকল্পের জ্যাঠা নিত্য খননে ঠকায়। পরাণ পাখি পরাণ পাখির কথা কখন কে শুনে খাঁচার ভেতর পাখি করে দাপাদাপি বোঝে না কখনো সে তো কে সাধু কে পাপি মানুষ আপনে মজে নিজ স্বার্থ গুণে। …
পুরো লেখা পড়ুন