মেলায় এসেছে জামসেদ ওয়াজেদের ‘জ্যামিতি বক্সের জ্বর’


বইমেলায় এসেছে কবি ও শিশু-সাহিত্যক জামসেদ ওয়াজেদের শিশুতোষ গল্পের বই ‘জ্যামিতি বক্সের জ্বর’। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শিশুদের আনন্দ দান ও শিক্ষণীয় বইটি বাংলা ও ইংলিশ দুই ভার্সনে প্রকাশ করেছে ‘জ্ঞান বিতান’ প্রকাশনী (স্টল-৩৭৫ সোহরায়ার্দি উদ্যানের পূর্ব পাশে)।

বইয়ের গল্পের বিষয়ে কবি জামসেদ ওয়াজেদ বলেন, সদ্য স্কুলে ভর্তি হয়েছে অর্ণব। সে আঁকতে পছন্দ করে। তার দুই সহপাঠি সোহান ও জাফিয়া তার মতো আঁকতে পছন্দ করে। একদিন অঙ্কন শিক্ষিকা এরিন ম্যাডাম ক্লাসে এসে জানালো চিত্রাঙ্কন প্রতিযোগীতার কথা। ম্যাডাম বললেন- একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে শিশু একাডেমিতে। আর সে প্রতিযোগীতায় অংশ নেবে অর্ণব, সোহান ও জাফিয়া । এখবরে তারা খুব উৎফুল্ল।

শিশু-সাহিত্যিক জামসেদ ওয়াজেদ বলেন, এর মাঝে অর্ণব বাবার কাছ থেকে একুশে ফেব্রুয়ারির ইতিহাস জেনে নেয়। জেনে নেয় স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও নানা উৎসব সম্পর্কে। অর্ণবের আছে সুন্দর একটি জ্যামিতি বক্স। বক্সটিতে যত্নে রাখা আছে তার আঁকাআঁকির সব রং পেন্সিল। অর্ণব প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য প্রতিদিনই বিভিন্ন সৌধ ও বীরশ্রেষ্ঠদের ছবি এঁকে নিজের হাত পাকা করে নিচ্ছিল।

তিনি আরও বলেন, একদিন স্কুল থেকে ফিরতে অর্ণব বৃষ্টিতে ভিজে যায় অর্ণব। সাথে ভিজে যায় তার স্কুল ব্যাগ, বই-খাতাসহ জ্যামিতি বক্স। বাবা তাকে বৃষ্টিতে ভিজতে নিষেধ করেছিল। কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। যেহেতে সে বৃষ্টিতে ভিজেছে তার তো জ্বর হবেই। সাথে জ্যামিত বক্সেরও জ্বর হবে। সে বুঝতে পারছে না কিভাবে সে তার জ্যামিতি বক্সের জ্বর সারাবে। জ্যামিতি বক্সের জ্বর না সারাতে পারলে তো সে একুশে ফেব্রুয়ারির দিন চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে পারবে না। এই নিয়ে অর্ণব দুশ্চিন্তায় পড়ে গেলো।

শিল্পী মামুন হোসাইনের চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে বইটি প্রকাশ করেছে জ্ঞান বিতান প্রকাশনী। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৩৭৫ নং স্টলে। রমনা দিয়ে সোহরাওয়ার্দি প্রাঙ্গণে প্রবেশ করতেই লেক থেকে উত্তর পাশেই রয়েছে জ্ঞান বিতান প্রকাশনী।

কবি পরিচিতি:
কবি জামসেদ ওয়াজেদ প্রেম-প্রকৃতি ও সৌন্দর্যের। জন্মছেন ১১ জানুয়ারি ঢাকায়। পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার শ্রীপুর গ্রামে। জামসেদ ওয়াজেদ নব্বই দশকের প্রতিশ্রুতিশীল কবিদের একজন। শব্দের পর শব্দ গেঁথে আজ কবিতা ও শিশু সাহিত্যের মহাসড়কে এসে দাঁড়িয়েছেন তিনি। সম্ভবত তরুণদের মধ্যে তিনিই সর্বাধিক সনেট রচয়িতা। লিখছেন শিশুদের জন্য কবিতা, ছড়া ও গল্প। ১৭টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২ টি।

কবি ও শিশুসাহিত্যিক জামসেদ ওয়াজেদ বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। তিনি শিল্প-সাহিত্যের কাগজ জলছবি এবং বাংলা কবিতার বাঁকবদলের ধারা সৃজন-উন্মুখ ম্যাজিক লণ্ঠনের সম্পাদক। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পিতা মৃত জাকির হোসেন পাটওয়ারী, মাতা জেবুননেসা, স্ত্রী শাহানা তাবাসসুম, পুত্র সাবিত ফাইয়াজ ও কন্যা ওয়াসেফা জাইফাকে নিয়ে কবির সংসার।

বাংলা কবিতা ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি দেশ-বিদেশে অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- খুলনা রাইটার্স ক্লাব পদক ২০০৭; কবিতাঙ্গন এওয়ার্ড ২০০৭; অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ সম্মাননা পদক রংপুর ২০০৭; পরিবেশ আন্দোলন সম্মাননা টাঙ্গাইল ২০০৮; এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক বিশেষ সম্মাননা ২০১১; নক্ষত্র সাহিত্য পুরস্কার ২০১৩; পলাশী সম্মাননা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত ২০১৯; টাপুর টুপুর শিশুসাহিত্য সম্মাননা ২০১৯; প্রজন্ম ৭১ সম্মাননা ২০২০; চর্যাপদ সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০; রেডিওটুডে সেলিব্রেটি পার্সোন ২০২১; পেন প্যালেস্টাইন কর্তৃক ইয়াসির আরাফাত পিচ এওয়ার্ড ২০২২; স্বদেশ বিচিত্রা স্টার এওয়ার্ড ২০২৩; ম্যাজিক লণ্ঠন সম্মাননা ২০২৪; হিউম্যান রাইটস এওয়ার্ড ২০২৪; নজরুল স্মৃতি পুরস্কার ২০২৪; Best Poetry and Literature Award 2025 Bhutan; রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার ২০২৫; বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫; মাইকেল মধুসূদন দত্ত সনেট সম্মাননা ২০২৫।